ডনচেম্বারে ক্রিয়েটিভ অনূর্ধ্ব-১৪ ফুটবল লিগে চ্যাম্পিয়ন ধানসিঁড়ি
নারায়ণগঞ্জের ডনচেম্বার প্রভাতী সংঘের মাঠে ক্রিয়েটিভ অনূর্ধ্ব-১৪ ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ফাইনালে টিম শীতলক্ষ্যাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ধানসিঁড়ি।
টিম ক্রিয়েটিভের উদ্যোগে আয়োজিত এ লিগে বাংলাদেশের ছয়টি নদীর নামে গড়া দলগুলোতে কিশোর ফুটবলাররা অংশ নেয়। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
টুর্নামেন্টের প্রধান আয়োজক ও টিম ক্রিয়েটিভের পরিচালক আলমগীর হোসেন আলমের সার্বিক পরিচালনায় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা এবং গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।





































