১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জেলা পর্যায়ের দাবায় চ্যাম্পিয়ন বিবি মরিয়মের নাবা

জেলা পর্যায়ের দাবায় চ্যাম্পিয়ন বিবি মরিয়মের নাবা

৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর দাবা ইভেন্টে নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে বালিকা মধ্যম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিবি মরিয়ম উচ্চ গার্লস অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নাবা। এর আগে সে নারায়ণগঞ্জ সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়।

জেলা পর্যায়ের ফাইনাল খেলায় সাদা গুটি নিয়ে বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা ফাতেমা জাফরিনকে পরাজিত করে নাবা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে নাবা।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়