নারায়ণগঞ্জে চিকিৎসা না বাণিজ্য: হাসপাতালের গেটেই দালাল, প্রেসক্রিপশনেই টেস্ট-বাণিজ্য
জেলার একটি সরকারি হাসপাতালের বাইরে একজন মা দাঁড়িয়ে আছেন, হাতে পরীক্ষার একটি লম্বা তালিকা। ডাক্তার দেখানো শেষ, কিন্তু চিকিৎসা শুরু হয়নি। পাশ থেকে একজন এগিয়ে এলেন, “আপা, এই টেস্টগুলো এখানে হবে না, আমার সঙ্গে আসেন, স্যার ওই ক্লিনিকে বসেন।” এই একটি মুহূর্তেই নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবার আসল চেহারা ধরা পড়ে। এটি কোনো একটি হাসপাতালের বিচ্ছিন্ন ঘটনা নয়, জেলার প্রধান সরকারি হাসপাতালগুলোর নিত্যদিনের বাস্তবতা।