নারায়ণগঞ্জ ক্লাব কনভেনার কাপ স্নুকারে চ্যাম্পিয়ন তানিম
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড আয়োজিত ‘কনভেনার কাপ স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছেন ইঞ্জিনিয়ার হোসেন মো. তানিম তৌহিদ। রানারআপ হয়েছেন রেজা পাহলভী।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় ক্লাবের মোট ৪০ জন খেলোয়াড় অংশ নেন।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত খেলোয়াড়দের নৈপুণ্য, ক্রীড়াসুলভ মনোভাব ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
প্রতিযোগিতা শেষে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদ চ্যাম্পিয়ন, রানারআপ ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানায়। একই সঙ্গে আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক কমিটি, রেফারি, মার্কার ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের ক্রীড়া আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সুস্থ প্রতিযোগিতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের কথা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব।




































