১৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৪, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:১৫, ১৬ অক্টোবর ২০২৬

আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার আসছেন এলজিআরডি মন্ত্রী

আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার আসছেন এলজিআরডি মন্ত্রী

নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তার আসার কথা রয়েছে বলে জানিয়েছে মন্ডপের দায়িত্বশীল ব্যক্তিরা।

তারা বলেন, নগরীর ঐতিহ্যবাহী পূজা মন্ডপের একটি আমলাপাড়া পূজা মন্ডপ। প্রতি বছর জাকজমকপূর্ণভাবে এ মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এ মন্ডপ পরিদর্শনে আসেন। এবার মন্ডপটি পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী।

বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত তিনি মন্ডপটি পরিদর্শনে থাকবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটিরও সদস্য।

সর্বশেষ

জনপ্রিয়