প্রেস নারায়ণগঞ্জ সত্য, বস্তুনিষ্ঠতা, স্বাধীনতা ও জনস্বার্থকে সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে। সংবাদ পরিবেশনে আমরা—
সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। অন্য কোনো গণমাধ্যম, ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য, ছবি বা ভিডিও নেওয়া হলে যথাসম্ভব সূত্র উল্লেখ করা হবে। গুজব, বিভ্রান্তিকর তথ্য বা যাচাইহীন দাবি সংবাদ হিসেবে প্রকাশ করা হবে না।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ বা নেতিবাচক সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হবে। বক্তব্য পাওয়া না গেলে তা প্রতিবেদনে উল্লেখ করা হতে পারে। ভুল তথ্য প্রকাশিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে।
নারী ও শিশুর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা বিশেষভাবে সতর্ক থাকি।
সংবাদমূল্য ও জনস্বার্থ বিবেচনায় ছবি ও ভিডিও প্রকাশ করা হবে। তবে বীভৎস, রক্তাক্ত বা অমানবিক দৃশ্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। প্রয়োজন হলে সংবেদনশীল অংশ অস্পষ্ট করে দেওয়া হবে। মৃতদেহ, নির্যাতনের শিকার ব্যক্তি কিংবা ভুক্তভোগীর মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন ছবি বা ভিডিও প্রকাশ থেকে বিরত থাকব।
প্রেস নারায়ণগঞ্জের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সব কনটেন্টেও একই সাংবাদিকতা নীতি প্রযোজ্য। ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য, গুজব, ঘৃণামূলক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ বা সাম্প্রদায়িক উসকানিমূলক কনটেন্ট প্রকাশ করা হবে না।
সাংবাদিকতার নিরপেক্ষতা ক্ষুণ্ন করতে পারে—এমন বিজ্ঞাপন, ব্যবসায়িক সম্পর্ক বা অন্য কোনো স্বার্থের কারণে সংবাদ প্রকাশের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে আপস করা হবে না।
প্রেস নারায়ণগঞ্জের নিজস্ব সংবাদ, ছবি, ভিডিও, গ্রাফিকস, লোগো ও অন্যান্য কনটেন্টের স্বত্ব প্রতিষ্ঠানের। অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে এসব কনটেন্ট ব্যবহার বা পুনঃপ্রকাশ করা যাবে না। সংবাদ বা কনটেন্ট শেয়ার করার ক্ষেত্রে যথাযথ সূত্র উল্লেখ করতে হবে।
অনিচ্ছাকৃত ভুল হলে তা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে যাচাই করে সংশোধন করা হবে। গুরুত্বপূর্ণ তথ্যগত ভুলের ক্ষেত্রে সংশোধনী বা আপডেট প্রকাশ করা হবে। পাঠকরাও কোনো ভুল নজরে এলে আমাদের জানাতে পারবেন।
পাঠক, সংবাদদাতা, সূত্র ও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষাকে আমরা গুরুত্ব দিই। আইনগত বাধ্যবাধকতা বা জনস্বার্থের বিশেষ প্রয়োজন ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হবে না।