১৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৫, ১৬ অক্টোবর ২০২৬

শীতলক্ষ্যায় দুর্গোৎসবে এসপির বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

শীতলক্ষ্যায় দুর্গোৎসবে এসপির বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শীতলক্ষ্যার শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ‘প্রভাত’-এর উপদেষ্টা লিটন চন্দ্র পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও ‘প্রভাত’-এর ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমন।

সর্বশেষ

জনপ্রিয়