শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের শুভেচ্ছা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘শিউলির সুবাসে, শারদীয় স্নিগ্ধতায় আর সম্প্রীতির সুরে মুখরিত হোক নারায়ণগঞ্জ। শুভ শক্তির অনুপ্রেরণা ও মানবতার মহিমায় প্রতিটি হৃদয় ভরে উঠুক আনন্দ, শান্তি ও সৌহার্দ্যে।’
তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।





































