আড়াইহাজারে রিমান্ডে থাকা আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি শরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার কৃষ্ণপুরা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
শরিফ ওই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় শরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ম্যাগজিনবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে থানায় নেওয়া হয়।
উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।





































