১৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২০, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:২১, ১৬ অক্টোবর ২০২৬

জাতীয় শ্রমিক শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় শ্রমিক শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় শ্রমিক শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সংগঠনের জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা শ্রমিক শক্তির আহ্বায়ক ফয়সাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাকিব মোল্লার সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক যুবাইর সরদার ও মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী। অনুষ্ঠান পরিচালনা ও আয়োজনে ছিলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন শান্ত।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও উৎপাদনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁরা শ্রমিকদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে নগরীতে আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে জেলা ও মহানগর জাতীয় শ্রমিক শক্তিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়