নারায়ণগঞ্জ জেলা দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মোহাম্মদ শামীম
নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়নশিপ দাবা প্রতিযোগিতা-২০২৬ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন নারায়ণগঞ্জ চেস একাডেমির পরিচালক ও প্রশিক্ষক মোহাম্মদ শামীম।
দুই দিনব্যাপী ছয় রাউন্ডের প্রতিযোগিতায় তিনি মোট ৫ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করেন।
প্রতিযোগিতায় মোহাম্মদ শামীম সমাদৃত সাম্য, সাব্বির আহমেদ সেন্টু, মাহফুজুর রহমান শাহীন ও মেজবাহ উদ্দীনকে পরাজিত করেন। এছাড়া ক্যান্ডিডেট মাস্টার মনির হোসাইন ও শহিদুল ইসলামের সঙ্গে ড্র করেন। চার জয় ও দুই ড্র নিয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হন তিনি।
প্রতিযোগিতায় ক্যান্ডিডেট মাস্টার মনির হোসাইন দ্বিতীয়, মোকসেদ খান তৃতীয় এবং শহিদুল ইসলাম চতুর্থ স্থান অর্জন করেন।





































