১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গুমের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান এমপি আল আমিন

গুমের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান এমপি আল আমিন

‘এসআরবি, গুম ও সাইবার আইন: মানবাধিকার লঙ্ঘনের সম্মিলিত আয়োজন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি, গুমের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সাইবার আইনের অপব্যবহার এবং নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, কোনো অপরাধের অভিযোগ থাকলে প্রচলিত আইনে ন্যায়সংগত বিচার নিশ্চিত করতে হবে। গুম, হয়রানি কিংবা ভিকটিম ব্লেমিংয়ের মাধ্যমে বিচারপ্রক্রিয়াকে প্রতিস্থাপন করা গ্রহণযোগ্য নয়।

তিনি মানবাধিকার লঙ্ঘনের অতীত চর্চা থেকে বেরিয়ে গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নাগরিক অধিকার সুরক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়া, আইনের শাসন এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এবি পার্টির সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভয়েস অব রিফর্মের উদ্যোক্তা ফাহিম মাশরুর, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়