১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জ ইউএনও

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জ ইউএনও

নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করা সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) পদে বদলি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপগঞ্জের সাবেক ইউএনও মো. সাইফুল ইসলাম জয়কে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাওারের একান্ত সচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

মো. সাইফুল ইসলাম জয় প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত তরুণ কর্মকর্তাদের সংগঠন ইয়োফাস’র সাধারণ সম্পাদক এবং ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি।
 

সর্বশেষ

জনপ্রিয়