০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২৬

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের এসপিকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের এসপিকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ সুলাইমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়