পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে প্রশাসনের বিদায় সংবর্ধনা
বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপারের কর্মকালীন নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে তাঁকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাঁর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে র্যাব-১১-এর সিও, ৬২ বিজিবির সিও, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





































