এনপিসিʼর নতুন কমিটিতে সভাপতি জয়, সেক্রেটারি মুনতাসির
নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের (এনপিসি) নতুন কমিটিতে সভাপতি জয় কে রায় চৌধুরী (বাপ্পী) ও সাধারণ সম্পাদক মুনতাসির মঈন। কমিটিতে কোষাধ্যক্ষের পদ পেয়েছেন মনিরুজ্জামান আপন।
শনিবার (১২ সেপ্টেম্বর) নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সংগঠনের এক সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী বলেন, আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হলেও তারা আগামী সাতদিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করবেন।





































