নিখোঁজ আরাফাতের সন্ধান পাওয়া গেছে
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদরাসা এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ ১১ বছর বয়সী শিশু মো. আরাফাতের সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুটি নিজেই বাসার সামনে আসে বলে জানান পরিবারের সদস্যরা।
তার আগে বুধবার রাত দশটার দিকে নিজ বাসার সামনে থেকে শিশুটি নিখোঁজ হয়।





































