১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশু আরাফাতের সন্ধান চায় পরিবার

নিখোঁজ শিশু আরাফাতের সন্ধান চায় পরিবার

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদরাসা এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছেন ১১ বছর বয়সী শিশু মো. আরাফাত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত দশটার দিকে নিজ বাসার সামনে থেকে শিশুটি নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আশেপাশের এলাকায় ও আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করে আরাফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার সময় আরাফাতের পরনে সবুজ রঙের টি-শার্ট ও প্যান্ট ছিল। শিশুটি তার নাম ও বাসার ঠিকানা বলতে পারে। কেউ শিশুটির খবর পেলে ০১৯৫১২৪৪২০২ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছেন।


 

সর্বশেষ

জনপ্রিয়