নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের বিলিয়ার্ড ও স্নুকার রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের সভাপতি আলহাজ এম. সোলায়মান।
অনুষ্ঠানের শুরুতে স্নুকার উপকমিটির আহ্বায়ক ও পরিচালনা পর্ষদের সদস্য উজ্জ্বল হোসেন স্বাগত বক্তব্য দেন। তিনি টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন এবং অংশগ্রহণকারী ক্লাব ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের নির্বাচন কমিশনের চেয়ারম্যান কাসেম জামাল।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ এম. সোলায়মান বলেন, স্নুকার অত্যন্ত মেধা ও মননশীলতার খেলা। দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর জাতীয় মানের খেলোয়াড়দের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠবে। এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্লাবের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা। এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য মো. জাহিদ হোসেন, হারুন অর রশীদ, আলতাফ হোসেন, অ্যাডভোকেট শেখ গোলাম মোর্শেদ গালীব, খান আব্দুল কাদির মাহবুব বাবু, কাজী আব্দুস সাত্তার ও অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা (দীপক) উপস্থিত ছিলেন।
এবারের চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড ছাড়াও দেশের আরও ছয়টি স্বনামধন্য ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো ঢাকা ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব, কুমিল্লা ক্লাব লিমিটেড ও ক্যাথলিক ক্লাব লিমিটেড।
এ খেলায় সাতটি ক্লাবের মোট ৩২ জন জাতীয় মানের স্নুকার খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।





































