জাসাস নেতা জামান মিয়ার মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রূপগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মো. জামান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জাসাস নেতা মো. জামান মিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, মরহুম মো. জামান মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি রূপগঞ্জ জাসাসকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
আনিসুল ইসলাম সানি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাঁর অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সৎ ও সজ্জন মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
শোকবার্তায় আনিসুল ইসলাম সানি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর দরবারে মরহুম মো. জামান মিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাত নসিব করার জন্য দোয়া করেন।





































