জাতীয় ত্বকী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০ নভেম্বর
‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে তিনটায় ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি থাকবেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি, লেখক, গবেষক মফিদুল হক, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এবার প্রতিযোগিতায় সারাদেশ থেকে চিত্রাঙ্কনে সাড়ে আটশ’ এবং রচনায় তিনশ’ প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। চিত্রাঙ্কন ও রচনার প্রতিটি বিষয়ে তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারিদেরকে ‘ত্বকী পদক’ প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদেরকে বিশেষ ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে এবং সেরা দশ জন প্রতিযোগীকে ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে।
উভয় বিষয়ের প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হবে একটি সুশোভিত স্মারক ‘ত্বকী’।





































