১৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১১, ১৪ নভেম্বর ২০২৬

প্রতিবন্ধী শিশুর পরিবারকে রোটারি ক্লাবের আর্থিক সহায়তা

প্রতিবন্ধী শিশুর পরিবারকে রোটারি ক্লাবের আর্থিক সহায়তা

নারায়ণগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে এ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যদের ব্যক্তিগত অনুদানে সংগৃহীত অর্থ শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সভাপতি রোটারিয়ান আব্দুল কাদির জিলানী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান ইব্রাহিম শেখ। কর্মসূচির প্রকল্প চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান লুৎফর রহমান কাকন।

এ ছাড়া অনুষ্ঠানে রোটারিয়ান রবিউ ইসলাম রাসেল, মাসুদ রানা, বিপ্লব সাহা, আনন্দ ইউসুফ, কামাল আহম্মেদ, এমরান আলী সজীব, ফয়সাল আহাদ রনিসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়