১৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৪, ১৪ নভেম্বর ২০২৬

ছাত্র মজলিসের শিক্ষা সভা অনুষ্ঠিত

ছাত্র মজলিসের শিক্ষা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর শাখার দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নগরীর চাঁনমারিতে সংগঠনটির সাবেক সহযোগী সদস্য মরহুম আহনাফ আকিফের বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির। মহানগর সেক্রেটারি কামরুল হাসান মিরাজ সভা পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া হোসাইন জাকির বলেন, ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলদের আগে নিজেদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক যোগ্যতা বাড়াতে হবে। কোরআন-সুন্নাহর আলোকে আত্মগঠন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও দায়বদ্ধতার মাধ্যমে একজন কর্মী প্রকৃত নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারেন। ব্যক্তি গঠনের ধারাবাহিক প্রচেষ্টাই সমাজ পরিবর্তন ও ইসলামী আন্দোলনের সফলতার মূল ভিত্তি।

সভায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের আত্মত্যাগ, সততা, ধৈর্য ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ইসলামী আদর্শে গড়ে ওঠা সৎ ও যোগ্য তরুণেরা আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইকরামুল হক জুনাইদ, সংগঠনটির সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাবেক জেলা সভাপতি মুফতি তৌফিক বিন হারিছ, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি খন্দকার হাফেজ মুহাম্মদ আওলাদ, শ্রমিক মজলিসের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আবু কাউসার সরকার এবং ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক আমির মুহাম্মদ সিয়াম।

সভায় কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, দারসুল কোরআন, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, বিষয়ভিত্তিক আলোচনা, এহতেসাব, হেদায়াতি বক্তব্য এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়