১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৫, ১৮ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরে বডিবিল্ডিংয়ে ফতুল্লার সোয়াদের এক স্বর্ণ, দুই ব্রোঞ্জ

সিঙ্গাপুরে বডিবিল্ডিংয়ে ফতুল্লার সোয়াদের এক স্বর্ণ, দুই ব্রোঞ্জ

সিঙ্গাপুরে আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার সন্তান তাইহান তাবাসসির সোয়াদ।

রোববার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের আওয়ার ট্যাম্পিনিস হাবের ফেস্টিভ্যাল আর্টস থিয়েটারে ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন (এফআইএফ) আয়োজিত ‘এফআইএফ ওয়ার্ল্ড ইম্পেরিয়াল কাপ ২০২৬’-এ এ সাফল্য অর্জন করেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পরিবার জানায়, সোয়াদ প্রো বডিবিল্ডিংয়ের ৯০ কেজি বিভাগে প্রথম হয়ে স্বর্ণপদক জিতেছেন। এ ছাড়া নভিস বডিবিল্ডিং ও নভিস ক্লাসিক ফিজিক বিভাগে তৃতীয় হয়ে দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। প্রতিযোগিতায় তাঁকে সনদও দেওয়া হয়।

সোয়াদ সামাজিক সংগঠন ‘এইচডব্লিউপিএল অ্যান্ড বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ অক্টোবর সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সোয়াদের আগামী দিনের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

সর্বশেষ

জনপ্রিয়