০৬ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৭, ৬ নভেম্বর ২০২৬

হাজীগঞ্জে সাদপন্থীদের মারকায নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

হাজীগঞ্জে সাদপন্থীদের মারকায নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ রেললাইন এলাকায় সাদপন্থীদের মারকায নির্মাণকাজ বন্ধ, দেশব্যাপী তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টঙ্গী ময়দানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ওলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় ডিআইটি মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কেন্দ্রীয় ডিআইটি মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল আউয়াল সাদপন্থীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায নির্মাণ করতে দেওয়া হবে না। একই সঙ্গে রূপগঞ্জের তারাবো ও হাজীগঞ্জ এলাকায় তাদের কার্যক্রম বন্ধের দাবি জানান তিনি।

দাবি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মাওলানা আব্দুল আউয়াল।

সমাবেশে বক্তারা টঙ্গী ময়দানে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। পাশাপাশি সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ এবং হাজীগঞ্জে মারকায নির্মাণকাজ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় আরও বক্তব্য দেন জাকির হোসেন কাসেমী, মুফতি মাহবুব, হাফেজ মাওলানা জুবায়ের, হাজীগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা ইমরান হোসেন ও হাফেজ মাওলানা তানিমসহ অন্যরা।

সর্বশেষ

জনপ্রিয়