০৬ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ৬ নভেম্বর ২০২৬

বন্দরে পাঁচ সমাজের ঈদগাহ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

বন্দরে পাঁচ সমাজের ঈদগাহ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের বন্দরে কুড়িপাড়া পাঁচ সমাজের সম্মিলিত ঈদগাহের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে এ পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদগাহের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউসার আশা।

কুড়িপাড়া, খোঁচেরছড়া, নয়ামাটি পূর্বপাড়া, নয়ামাটি পশ্চিমপাড়া ও সেনেরবাড়ি—এই পাঁচ সমাজের মুসল্লিদের সম্মিলিত ঈদগাহটির পুনর্নির্মাণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈদগাহ কমিটির সভাপতি আসাদুজ্জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাহ উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সোবহান, আব্দুল কাইয়ুম, ইসহাক মিয়া, মো. ফারুক, ফিরোজ আহমেদ, রমজান আহমেদ, আউয়াল গাজী ও হাজী পায়েলসহ পাঁচ সমাজের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মুসল্লিরা।

স্থানীয়রা জানান, পাঁচ সমাজের মুসল্লিদের সম্মিলিতভাবে ঈদের নামাজ আদায়ের গুরুত্বপূর্ণ স্থান এই ঈদগাহ। পুনর্নির্মাণ কাজ শেষ হলে ঈদগাহের পরিবেশ ও সুযোগ-সুবিধার উন্নয়ন হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ

জনপ্রিয়