০৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৫, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:১৬, ৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ফ্যান দিল ভূইয়া ফাউন্ডেশন

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ফ্যান দিল ভূইয়া ফাউন্ডেশন

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবার সুবিধার্থে সিলিং ফ্যান প্রদান করেছে ভূইয়া ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় হাসপাতালের ডেঙ্গু চিকিৎসা বিভাগে এসব ফ্যান হস্তান্তর করা হয়।

ভূইয়া ফাউন্ডেশনের পক্ষে হাফিজুল হক ও ফাহিম ভূইয়া এসব ফ্যান প্রদান করেন।

গত ২৯ অক্টোবর নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতৃবৃন্দ হাসপাতালের ডেঙ্গু চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে গেলে রোগীদের দুর্ভোগের চিত্র উঠে আসে। এ সময় দেখা যায়, শয্যার সংকটের কারণে অনেক রোগী হাসপাতালের করিডোর ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি সেখানে সিলিং ফ্যানের অপ্রতুলতাও লক্ষ্য করেন তাঁরা। এরই ধারাবাহিকতায় রোগীদের দুর্ভোগ লাঘবে ফ্যান প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

ফ্যানগুলো গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাজমুল হোসেন (বিপুল)। এ সময় তিনি দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাসপাতালসংশ্লিষ্ট সিটিজেন কমিটিগুলো বর্তমানে তেমন কার্যকর নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল হক দীপু, সমাজকল্যাণ সম্পাদক তারিক বাবু এবং অর্থ সম্পাদক হাফিজুল হক।

এ সময় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়ন ও নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিটিজেন কমিটিগুলোকে কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি উদ্যোগ নেবে।
 

সর্বশেষ

জনপ্রিয়