নারায়ণগঞ্জ কলেজে বাস চালু করায় প্রশাসনকে ছাত্রশক্তির ধন্যবাদ
নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করায় কলেজ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ কলেজ সমন্বয় কমিটি।
সোমবার (২ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির এ কৃতজ্ঞতা জানায়।
বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি লাঘবে বাস সার্ভিস চালুর উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে এই সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য যৌক্তিক দাবি ও সমস্যা সমাধানেও কলেজ প্রশাসন আন্তরিক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।





































