গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে প্যানটেক্স ড্রেস লিমিটেডের সামনে শ্রমিক আমজাদ হোসেন কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে এ দাবি জানান সংগঠন দুটির নেতারা। গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।
নেতারা বলেন, ২০০৩ সালের ৩ নভেম্বর শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে পুলিশের গুলিতে কামাল নিহত হন। ২৩ বছরেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি বলে অভিযোগ করে তাঁরা দায়ীদের শাস্তি দাবি করেন।
কর্মসূচি থেকে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, মজুরি আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আইনগত অধিকার ও ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ, সাইফুল ইসলাম শরীফ, রুহুল আমিন সোহাগ, নুর হোসেন সর্দার ও শহিদুল ইসলাম।





































