১২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

সচেতনতা বাড়াতে রাস্তা পরিষ্কার করলো যুগান্তর স্বজন সমাবেশ

সচেতনতা বাড়াতে রাস্তা পরিষ্কার করলো যুগান্তর স্বজন সমাবেশ

ডেঙ্গু ও এডিস মশার প্রকোপ থেকে রক্ষা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে যুগান্তর স্বজন সমাবেশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের পুরান কোট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাস্তায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি পথচারীদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয়।

কর্মসূচি থেকে বলা হয়, ‘আমাদের শহর আমাদেরই পরিষ্কার রাখতে হবে।’ অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশের কারণে বিভিন্ন রোগ ও ভাইরাসের প্রকোপ বাড়ছে। রাস্তাঘাট পরিষ্কার রাখার পাশাপাশি নিজেদের পোশাক-পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা এবং বাইরে থেকে বাসায় ফেরার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বিভিন্ন রোগবালাই থেকে অনেকটা সুরক্ষা পাওয়া সম্ভব।

যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর ডালিমের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক সঞ্জয় দত্ত, প্রচার সম্পাদক মো. আল-আমিন, সদস্য মো. ইমরান, তাওহীদ হৃদয়, বিল্লাল হোসেন, মো. ফয়সাল, মনির তালুকদারসহ স্বজন সমাবেশের সদস্যরা।

সর্বশেষ

জনপ্রিয়