১২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

বন্দরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি ও এক মাদকসেবীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানামূলে শিউলী আক্তার (৪৭) ও মো. সুজনকে গ্রেপ্তার করা হয়। শিউলী আক্তার দক্ষিণ ঘারমোড়া এলাকার এবং সুজন মদনগঞ্জ ছৈয়ালবাড়ী ঘাট এলাকার বাসিন্দা।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে একই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়