১২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২

রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তারাবো পৌরসভার বরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুরের বিল্লাল হোসেন (৫৫) ও চাঁদপুরের মতলবের রাসেল (৩৫)। তারা বরাব এলাকায় পৃথক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, এএসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৮৪ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়