১২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাবে কনভেনর কাপ স্নুকার টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জ ক্লাবে কনভেনর কাপ স্নুকার টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে শুরু হয়েছে ‘কনভেনর কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের স্নুকার রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

স্নুকার উপ-কমিটির আহ্বায়ক ও টুর্নামেন্টের সভাপতি উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও শট নিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান।

উদ্বোধনী বক্তব্যে আলহাজ্ব এম. সোলায়মান বলেন, ‘নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্লাব সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে। এমন সুন্দর আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের ক্রীড়াঙ্গন আরও মুখরিত হবে বলে আমি আশাবাদী।’

সভাপতির বক্তব্যে উজ্জ্বল হোসেন টুর্নামেন্ট সফল করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, উপ-কমিটির উপদেষ্টা মো. জহির আহমেদ সোহেল, মো. বিল্লাল হোসেন, মাহবুবুর রশীদ জুয়েল, সহযোগী আহ্বায়ক আব্দুল্লাহ আল হোসেন বাপ্পা, সদস্য ইঞ্জিনিয়ার হোসেইন মোহাম্মদ তৌহিদ, জাব মোহাম্মদ আল সাইফ (রিয়াদ), রেজা পাহলভী, মেহেদী হাসান দিপন, সনজিৎ সাহা, রতন কুমার সাহা, রাশেদ আহমেদ, মো. আসাদুজ্জামান শামীম, মুনতাসির মঈন, মো. উলি উল্লাহ, মো. ফারুক হোসেন রিপন, মো. রাসেল, মো. জহিরুল ইসলাম, সাব্বির আহমেদ, রেজওয়ানুর রহমান, নুরুদ্দিন আহমেদ (জিতু), মো. আবু বকর সিদ্দিকসহ ক্লাবের সদস্য, সদস্য পরিবারের সদস্য, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়