১২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু সংক্রমণ রোধে বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে হবে: মামুন মাহমুদ

ডেঙ্গু সংক্রমণ রোধে বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে হবে: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “আমরা যদি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখি, তাহলে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করা যাবে। কারণ, যেকোনো মেডিকেলে ডেঙ্গু রোগীর জন্য তিল ধারণের জায়গা নাই।”

তিনি আরও বলেন, “এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু আমরা যদি সচেতন হই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমাদের জলাশয়গুলো যেন মশা উৎপাদনের কারখানায় পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখলে পরিস্থিতি মোকাবেলা যাবে। স্বাস্থ্য সেবা তো পরে নিতে আসে মানুষ, আমরা যদি অসুস্থ না হই তাহলে তো সেবা নেয়ার প্রয়োজন হবে না।”

তিনি এ সময় বাড়ির আঙিনা পরিষ্কার রাখার উপর জোর দেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেন, “অনেক রাজনৈতিক দল সৃষ্টি হয়, আবার অনেক রাজনৈতিক দল কিছুদিন পরে কালের  বিবর্তনে হারিয়েও যায়। কিন্তু ৪৮ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল গঠিত হয়েছিল। সেই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই নামে একটি চারা গাছ রোপিত  হয়েছিল, সেই চারা গাছটি ৪৮ বছরে একটি বিশাল মহিরুহে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “সভা-সমাবেশে নেতা-কর্মীর উপস্থিতি, তাদের পারদর্শিতা, দক্ষতা, যোগ্যতা এগুলো প্রমাণ করে যে বিএনপি একটি পরিপূর্ণ  রাজনৈতিক দলে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি মানুষের অধিকার নিয়ে কথা বলে, অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করে এসেছে। এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সময়ে মানুষের সেবার মাধ্যমে দলটি শক্তিশালী হয়ে উঠেছে।”

রূপগঞ্জে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের জন্য স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর প্রশংসাও করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সর্বশেষ

জনপ্রিয়