১২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫১, ১২ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ গ্রেপ্তার ১০

সোনারগাঁয়ে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ গ্রেপ্তার ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি, মাদক, ওয়ারেন্ট ও সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, অভিযানে ৩ ক্যান বিয়ার ও এক বোতল মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকার ছাইদুল ইসলাম (২৩) ও রূপগঞ্জের ভুলতা এলাকার আশিক মিয়া (২৫)।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয় সোনারগাঁয়ের বুরুমদী এলাকার শফিকুল ইসলাম (৪৫), পশ্চিম দামোদরদী এলাকার তাজুল (৪২) ও মনারবাগ এলাকার ইলিয়াস (৩৮)।

এছাড়া ডাকাতির প্রস্তুতির মামলায় সোনাপুর এলাকার মানিক মিয়া (৩১) ও আক্তার হোসেন (৩২)কে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লাধুরচর এলাকা থেকে জহিরুল ইসলাম (৪২) এবং ওয়ারেন্টভুক্ত আসামি বাহাউদ্দিন রুমিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মোবাইল কোর্টের আওতায় পুরাতন বন্দর এলাকার জাহিদ হাসান (২৮)কে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের বিশেষ অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়