সমমনার ১০ম দ্বিবার্ষিক সম্মেলন ১১ সেপ্টেম্বর
নারায়ণগঞ্জে আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রগতিশীল সংগঠন ‘সমমনা’র ১০ম দ্বিবার্ষিক সম্মেলন। শুক্রবার সকাল ১০টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও সংস্কৃতিজন রফিউর রাব্বি। সম্মেলনে সভাপতিত্ব করবেন সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমেদ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের সবাইকে সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সমমনা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





































