০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক খোকার পিতার মৃত্যুতে ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শোক

সাংবাদিক খোকার পিতার মৃত্যুতে ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শোক

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার ক্রীড়া সম্পাদক ও ফটো সাংবাদিক মো. মাহবুবুর রহমান খোকার পিতা মো. সোলাইমান মিয়া (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রেস বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শোকবার্তায় বলেন, পিতা পরিবারের মূল অভিভাবক। তাই বাবার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার বাদ মাগরিব নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পোস্ট অফিস এলাকায় গোল মোহাম্মদ সরদার জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফটো সাংবাদিক মো. মাহবুবুর রহমান খোকা তার বড় ছেলে।

সর্বশেষ

জনপ্রিয়