১০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠান শুক্রবার

নারায়ণগঞ্জে রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠান শুক্রবার

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ‘রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠান ১৪৩৩’ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি প্রতিযোগিতা, আলোচনা, গান, আবৃত্তি, নৃত্য ও পুরস্কার বিতরণীর আয়োজন রয়েছে।

আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে (৫ম তলা) সকাল ৯টায় শুরু হবে রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি প্রতিযোগিতা। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

আমন্ত্রিত পরিবেশনায় অংশ নেবে বেইলি স্কুল, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), কাথ্যাকিয়া—দ্য সেন্টার অব আর্টস, মীরা মণ্ডল, মনি সুপান্থ ও শাহতাজ মুনমুন।

আয়োজকরা জানান, বাঙালির সংস্কৃতি বিনির্মাণ ও জাতি গঠনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অবদান অনন্য। জাতীয় সংকট ও সংগ্রামে তাঁদের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। বর্তমান সময়ের অন্ধকার ও দুঃসময়ে তাঁদের স্মরণ করে নতুন পথের সন্ধান করতেই এ আয়োজন।

আয়োজনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অংকন রানা ও সাধারণ সম্পাদক রওশন আরা রক্সি।

সর্বশেষ

জনপ্রিয়