৫ আগস্ট ‘জুলাইয়ের দায়দেনা’ শীর্ষক সংস্কৃতি সমাবেশ
জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাইয়ের দায়দেনা’ শীর্ষক একটি সংস্কৃতি সমাবেশের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
সোমবার (৩ আগস্ট) জোটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে।
পরে জোটভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে আলোচনা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও মুকাভিনয়ের আয়োজন করা হবে।
সংস্কৃতি সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।





































