০৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৩, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:১০, ৩ আগস্ট ২০২৬

বুড়িগঙ্গায় গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রারসাছাত্রের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রারসাছাত্রের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে রমজান আলী (১৫) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে বুড়িগঙ্গা নদীর ডিক্রিরচর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রমজান আলী নারায়ণগঞ্জের মধ্য নরসিংপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। এর আগে রোববার (২ আগস্ট) বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে প্রতিবেশী ফাহিম নামে এক কিশোরের সঙ্গে ফুটবল খেলতে বাড়ি থেকে বের হয় রমজান। খেলা শেষে তারা বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে ফাহিমসহ অন্যরা বাড়ি ফিরে এলেও রমজান আর ফেরেনি।

এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। মাইকিং করেও তার সন্ধান করার চেষ্টা করা হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

সোমবার দুপুরে ডিক্রিরচর ঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত করেন।

নিহতের বাবা শহিদুল ইসলাম বলেন, “রোববার সকালে ফাহিমের সঙ্গে ফুটবল খেলতে বের হয়েছিল আমার ছেলে। পরে তারা নদীতে গোসল করতে যায়। ফাহিমসহ অন্যরা বাড়ি ফিরলেও রমজান আর ফেরেনি। গতকাল থেকে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেছি। আজ দুপুরে খবর পেয়ে এসে দেখি, আমার ছেলে আর নেই।”

নৌ পুলিশের এসপি মো. আলমগীর হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়