বিপিজেএ নারায়ণগঞ্জে স্থায়ী সদস্যপদ পেলেন চার ফটো সাংবাদিক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখায় চারজন অস্থায়ী সদস্যকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সংগঠনের চাষাড়াস্থ স্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়।
স্থায়ী সদস্যপদপ্রাপ্তরা হলেন দৈনিক নীরবাংলা পত্রিকার ফটো সাংবাদিক মো. মশিউর রহমান, অনলাইন পোর্টাল সময়ের নারায়ণগঞ্জ ডটকম-এর ফটো সাংবাদিক হাবিব খন্দকার, দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফটো সাংবাদিক মো. মেহেদী হাসান এবং দৈনিক সমকালীন কাগজ পত্রিকার ফটো সাংবাদিক আল মামুন খান।
এ সময় উপস্থিত ছিলেন বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান এবং নির্বাহী সদস্য মোক্তার হোসেন।
সংগঠন সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে চারজন অস্থায়ী সদস্যকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।





































