২৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৩০, ২৮ জুলাই ২০২৬

আপডেট: ১৭:২৯, ২৮ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জের

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া একজন পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত তিনটার দিকে আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে আগুনের ঘটনা ঘটে খবর প্রকাশিত হয়েছে।

আলীরটেক ইউনিয়নের সদস্য রওশন আলী মুঠোফোনে জানান, নিহত ছয়জনের মধ্যে চারজন তার ইউনিয়নের এবং তারা সবাই পরস্পরের আত্মীয়। তিনি বলেন, “খবরটি শুনে আমরা গভীরভাবে শোকাহত।”

রওশন বলেন, “নিহতদের মধ্যে চারজন আলীরটেক ইউনিয়নের, একজন পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা। সবাই একে অপরের আত্মীয়। আমরা খবর শুনে খুবই শোকাহত।”

তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পাইনি। এমনকি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি।”

একই কথা জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

এ ঘটনায় নিহতদের বিস্তারিত পরিচয় ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়