০৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৯, ২ আগস্ট ২০২৬

কথন ও কবি নজরুল পাঠাগারের নতুন ঠিকানায় গান-কবিতার মিলনমেলা

কথন ও কবি নজরুল পাঠাগারের নতুন ঠিকানায় গান-কবিতার মিলনমেলা

নতুন ঠিকানায় শুভযাত্রা উপলক্ষে কথন ও কবি নজরুল পাঠাগারের উদ্যোগে গান-কবিতার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল ৫টায় আয়োজিত অনুষ্ঠানে সাদিয়া সুলতানা জুথি সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন কথনের সহ-সভাপতি জয় হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপা নাগ তন্দ্রা।

বক্তব্যে জয় হাসান বলেন, বর্তমান স্বার্থকেন্দ্রিক সমাজে বিকল্প সামাজিক ও সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে পাড়ায় পাড়ায় পাঠাগার প্রতিষ্ঠা করতে হবে। পাঠাগার মানুষ গড়ার অন্যতম হাতিয়ার এবং নতুন সমাজ গঠনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সভাপতির বক্তব্যে দীপা নাগ তন্দ্রা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখা হয়েছিল, সময়ের সঙ্গে সেই স্বপ্ন ম্লান হতে শুরু করেছে। তাই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি। সেই লড়াইয়ের অংশ হিসেবেই কথনের সাংস্কৃতিক কার্যক্রম ও পাঠাগারের যাত্রা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পরে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা, গান ও কবিতা পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ

জনপ্রিয়