০৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৭, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:১৭, ৩ আগস্ট ২০২৬

ফজলুল হককে অভিনন্দন জানালেন এমপি আব্দুল্লাহ আল আমিন

ফজলুল হককে অভিনন্দন জানালেন এমপি আব্দুল্লাহ আল আমিন

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই-এর প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় নারায়ণগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী নেতা ও বিকেএমইএ'র সাবেক সভাপতি ফজলুল হককে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে আব্দুল্লাহ আল আমিন বলেন, “নারায়ণগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী নেতা, বিকেএমইএ'র সাবেক সভাপতি ফজলুল হক সাহেব এফবিসিসিআই প্রশাসকের দায়িত্ব পাওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরও বেগবান হবে বলে আশা রাখি।”

তিনি ফজলুল হকের সফল দায়িত্ব পালন এবং দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়নে তাঁর কার্যকর নেতৃত্ব কামনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়