১৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৩, ১৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ সদরে সাড়ে পাঁচ মাসে গ্রেপ্তার ১,১১৯ জন

নারায়ণগঞ্জ সদরে সাড়ে পাঁচ মাসে গ্রেপ্তার ১,১১৯ জন

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ গত সাড়ে পাঁচ মাসে বিভিন্ন অভিযানে ১ হাজার ১১৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময়ে চারটি বিদেশি পিস্তল ও প্রায় ১৭ লাখ টাকার মাদক উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।

থানার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ১ মে থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৮টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৪২ জনকে।

অভিযানে ৪ হাজার ১২১টি ইয়াবা, ৬ কেজি ৭৭৩ গ্রাম গাঁজা, ৬৪ দশমিক ৮ গ্রাম হেরোইন ও ১৪ দশমিক ৫ লিটার মদ উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে, উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১৬ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা।

একই সময়ে ৩০৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে ৪৫ জন, ছিনতাইয়ের অভিযোগে ২৮ জন, দস্যুতার চেষ্টার অভিযোগে ৪১ জন এবং ডাকাতির চেষ্টার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া চারটি হত্যা মামলায় ১১ জন এবং অন্যান্য মামলায় ৩৫৯ জনকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে ৩০৯ জনকে। বিভিন্ন ঘটনায় ৪৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, থানা এলাকায় মাদক, অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়