১৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১০, ১৪ অক্টোবর ২০২৬

না ফেরার দেশে অধ্যাপক ডা. কে এম আশরাফ আলী

না ফেরার দেশে অধ্যাপক ডা. কে এম আশরাফ আলী

নারায়ণগঞ্জের বিশিষ্ট সার্জন অধ্যাপক ডা. কে এম আশরাফ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ায় নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. মাহমুদা নাসরিন, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক ডা. কে এম আশরাফ আলীর মৃত্যুতে তাঁর পরিবার গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়