১৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:১৯, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:২০, ১৪ অক্টোবর ২০২৬

চাষাঢ়ায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসপি, উল্টো পথের গাড়ি ঘুরিয়ে দিলেন

চাষাঢ়ায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসপি, উল্টো পথের গাড়ি ঘুরিয়ে দিলেন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার যানজট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান। এ সময় তিনি উল্টো পথে চলাচলকারী যানবাহন ঘুরিয়ে দেন এবং সড়কে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ সুপার চাষাঢ়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘আগের তুলনায় নারায়ণগঞ্জ শহরের যানজট পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। এ কাজে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ব্যবসায়িক সংগঠনগুলো সহযোগিতা করছে।’

তিনি বলেন, ‘শুধু পুলিশের একার পক্ষে যানজট পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। চালক, যাত্রী ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। উল্টো পথে যানবাহন চালানো, যত্রতত্র গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল বন্ধ করা গেলে যানজট আরও কমে আসবে।’

পুলিশ সুপার জানান, চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, খানপুর এবং চাষাঢ়া-সাইনবোর্ড সড়কে ব্যস্ত সময়ে অতিরিক্ত ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

পাশাপাশি অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়