১৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৩, ১৪ অক্টোবর ২০২৬

তোলারাম কলেজে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

তোলারাম কলেজে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সরকারি তোলারাম কলেজ শাখার নয় সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে রাকিবুল ইসলাম রাব্বিকে আহ্বায়ক ও মো. ইব্রাহীম খলিলকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আগামী তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রিফাত হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইব্রাহিম মোল্লা ও নুর আলম নিলয়। এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবু ইউসুফ (নোবেল) এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন আনিকা ইসলাম মৌ। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আসিফ ইসলাম ও মিরাজ আহমেদ।

নবগঠিত কমিটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা এবং কলেজে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়