১৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৮, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৩৮, ১৫ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের

সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ ও ২ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে প্রথমে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকায় জজ মিয়ার বাড়ি থেকে নাজিরের বাড়ি হয়ে টিসি রোড পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

পরে ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের পেছন থেকে খালপাড় পর্যন্ত অপর একটি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন নাসিক প্রশাসক।

উদ্বোধনকালে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।’

১ নম্বর ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলী, মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন ও আলতাফ হোসেন।

অন্যদিকে ২ নম্বর ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিকের ঠিকাদার এম এম সাগর, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, নাসিকের প্রকৌশলী সুমন চন্দ্র দেবনাথ, মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুর রহমান, মনির হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ডালিম মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ

জনপ্রিয়