১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সনমান্দীতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিউটি আক্তারের

সনমান্দীতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিউটি আক্তারের

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিউটি আক্তার। তিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাহ হোসেনের মেয়ে।

বিউটি আক্তার বর্তমানে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত বিউটি আক্তার দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার বাবা বিল্লাহ হোসেন সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি নিহত হওয়ার পর পরিবারের বিভিন্ন দায়িত্বও পালন করে আসছেন বিউটি আক্তার।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিউটি আক্তারের প্রার্থী হওয়ার বিষয়টি এলাকায় আলোচনা তৈরি করেছে।

সাজালেরকান্দি গ্রামের সুরুজ মিয়া বলেন, “বিউটি আক্তার নির্বাচন করবেন শুনে খুব ভালো লাগছে। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

ফতেপুর গ্রামের নাসির উদ্দীন বলেন, “তিনি একজন শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বড় ছেলে বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে এবং ছোট ছেলে হাফেজ।”

বিউটি আক্তারের স্বামী ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেহউদ্দিন বলেন, “বিউটি আক্তার একজন সাবেক চেয়ারম্যানের সন্তান। তিনি তার পিতার আদর্শকে ধারণ করে রাজনীতি করছেন। এলাকাবাসীর অনুরোধেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

বিউটি আক্তার বলেন, “আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই আমার লক্ষ্য। সনমান্দী ইউনিয়নের মানুষের সেবা করতে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন নিয়েই এগিয়ে যাবো।”

সর্বশেষ

জনপ্রিয়